Tabakpur High School
  •  হোম
  • আমাদের তথ্য
    • প্রতিষ্ঠানের ইতিহাস
    • কমিটি
      • পরিচালনা পর্ষদ
      • ভর্তি কমিটি
      • অর্থ কমিটি
      • অনুষ্ঠান পরিচালনা কমিটি
      • পরীক্ষা কমিটি
        • একাডেমিক
        • পাবলিক
          • একাদশ
          • ডিগ্রী
          • অনার্স
    • জনবল/কর্মচারী তালিকা
    • বিধি ও প্রবিধান
    • ভৌত অবকাঠামো
  • কার্যাবলী
    • পরীক্ষার ফলাফল
    • পরীক্ষার রুটিন
    • ক্লাস রুটিন
    • বার্ষিক ইভেন্টস
    • উপস্থিতি
  • সহপাঠক্রমিক কার্যাবলি
    • বিদ্যালয়ের বার্ষিকী
    • হাডুডু
    • কুইজ ক্লাব
    • ডিবেট ক্লাব
    • বিজ্ঞান ক্লাব
    • ভলিবল
  • শিক্ষকের তালিকা
    • বর্তমান শিক্ষকের তালিকা
      • বিজ্ঞান বিভাগ
      • মানবিক বিভাগ
    • অবসরপ্রাপ্ত শিক্ষকের তালিকা
  • ছাত্রদের তালিকা
    • ৬ষ্ঠ শ্রেণী
    • ৭ম শ্রেণী
    • ৮ম শ্রেণী
    • ৯ম শ্রেণী
    • ১০ম শ্রেণী
  • ভর্তি তথ্য
    • ভর্তি তথ্য
    • অনলাইন আবেদন
  • লাইব্রেরী
    • বিজ্ঞান বিভাগ
    • মানবিক বিভাগ
  • ফটো গ্যালারি
  • অভিযোগ কর্নার

বিধি ও প্রবিধান

শৃঙ্খলা

বিদ্যালয় সুশৃঙ্খল পরিবেশ ও সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য সকল ছাত্র-ছাত্রীকে নিম্নবর্ণিত নিয়ম ও শৃঙ্খলা অনুসরণ করতে হয়ঃ
১। প্রতিটি ছাত্র-ছাত্রীকে বিদ্যালয় নির্ধারিত পরিষ্কার-পরিচ্ছন্ন পোষাকে কলেজে আসতে হবে।
২। নথ ছোট ও পরিষ্কার রাখতে হবে।
৩। চুল পরিপাটি করে আচঁড়িয়ে আসতে হবে। ছেলেদের চুল ছোট করে কাটতে হবে এবং মেয়েদের দুই বেনী/ঝুঁটি করে আসতে হবে।
৪। ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্র-ছাত্রীরা (যারা শ্রেণিকক্ষে টিফিন খায়) তাদের অবশ্যই রুমাল আনতে হবে।
৫। ছেঁড়া কাগজ, ফলের খোসা, উচ্ছিষ্ট ইত্যাদি শ্রেণিকক্ষে, করিডোরে কিংবা বিদ্যালয়ের আঙ্গিনায় না ফেলে নির্দিষ্ট জায়গায় অথবা ডাস্টবিনে ফেলতে হবে।
৬। ছোঁয়াচে রোগে আক্রান্ত ছাত্র-ছাত্রীদের রোগ নিরাময় না হওয়া পর্যন্ত বিদ্যালয়ে আসা নিষেধ। এইক্ষেত্রে শ্রেণিশিক্ষকের মাধ্যমে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে।
৭। উপযুক্ত কারণ ব্যতীত বিদ্যালয়ে অনুপস্থিত থাকা বাঞ্জনীয় নয়। অনুপস্থিতির কারণ দেখিয়ে অভিভাবকের দরখাস্ত শ্রেণিশিক্ষক/শিক্ষিকার কাছে জমা না দিলে পরবর্তীতে ক্লাস করার অনুমতি দেয়া হবে না।
৮। বিদ্যালয়ের নির্ধারিত পোষাক ছাড়া কোন ছাত্র-ছাত্রীকে ক্লাস করতে দেয়া হয় না। কোন যথার্থ কারণে নির্ধারিত পোষাকে আসা সম্ভব না হলে ছাত্র-ছাত্রীকে অবশ্যই অভিভাবকের নিকট থেকে কারণ দেখিয়ে পত্র আনতে হবে, অন্যথায় ক্লাস করতে দেয়া হবে না।
৯। ছাত্র-ছাত্রীদের নিকট বিদ্যালয়ের ঠিকানায় কোন চিঠিপত্র না আসাই নিয়ম। যদি আসে চিঠি খুলে দেখা হয় এবং প্রয়োজনে অভিভাবককে জানানো হয়।
১০। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে বিদ্যালয়ের লোগোযুক্ত নির্ধারিত বিদ্যালয় ডায়েরি প্রতিদিন বিদ্যালয়ে নিয়ে আসবে এবং প্রতিদিনের প্রতি পিরিয়ডের প্রদত্ত নির্দেশ, শ্রেণির কাজ বা বাড়ির কাজ ডায়েরিতে লিপিবদ্ধ করবে।
১১। কোন ছাত্র-ছাত্রী কোন অবস্থায় বিদ্যালয়ে মোবাইল ফোন, হেডফোন, এমপিথ্রি প্লেয়ার, সিডি, আইপ্যাড, ক্যামেরা ইত্যাদি বিদ্যালয়ে আনতে পারবে না।
১২। কোন অনুষ্ঠান কিংবা বিশেষ প্রয়োজনে অবশ্যই শ্রেণিশিক্ষকের অনুমতি সাপেক্ষে উপরোক্ত দ্রব্যাদি সাথে নিয়ে আসতে পারবে।

ইউনিফর্ম

বড় বালক-বালিকা: ষষ্ঠ থেকে দশম শ্রেণি
বালক: নীল ফুল প্যান্ট, সাদা হাফ অথবা ফুল শার্ট এবং কালো বেল্ট, সাদা পিটি জুতা, সাদা মোজা।
বালিকা: সাদা ফুল প্যান্ট, নীল হাফ অথবা ফুল শার্ট, সাদা সালোয়ার, সাদা ওড়না, সাদা পিটি জুতা, সাদা মোজা।

সকল ছাত্র-ছাত্রীকে বিদ্যালয় ইউনিফর্মের সাথে নেমট্যাগ এবং নিজ হাউসের নির্ধারিত কালারের হাউস ব্যাজ ধারণ করতে হয়। শীতকালে সকল ছাত্র-ছাত্রীকে ফুল হাতা নেভি ব্লু সোয়েটার/কার্ডিগান পরতে হয়। ব্যবহারিক ক্লাসে সাদা এপ্রোন পরতে হয়। ছাত্রদের চুল সামরিকবাহিনীর স্টাইলে ছোট করে কাটতে হয় এবং মেয়েদের চুল দুই বেনী/ঝুটি বেঁধে আসতে হয়।

পরীক্ষা পদ্ধতি

১।    প্রতি মেয়াদে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ৪টি করে ক্লাস টেস্ট নেয়া হয়। প্রতিটি ক্লাস টেস্টে ২৫ নম্বর থাকবে।
২।    মেয়াদি পরীক্ষার ছাপানো প্রোগ্রাম প্রত্যেক ছাত্রছাত্রীকে পরীক্ষার পূর্বে সরবরাহ করা হয়। প্রোগ্রামে কোন পরিবর্তন হলে নোটিশবোর্ড ও ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেয়া হয়।
৩।   প্রত্যেক বিষয়ে (ড্রইং  ও শারীরিক শিক্ষা ব্যতীত), ক্লাস টেস্ট এবং পরীক্ষা ১০০ নম্বরে হবে যা ফলাফল নির্ধারণে ৭০%এ পরিবর্তন করা হবে।
৪।    ১০ম শ্রেণির প্রাক-নির্বাচনি ও নির্বাচনি পরীক্ষা বোর্ডের নিয়মানুযায়ী হবে। নির্বাচনি পরীক্ষায় অকৃতকার্য ছাত্র-ছাত্রীকে বোর্ডের পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
৫।    তিনটি মেয়াদি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের গড় করে বার্ষিক পরীক্ষায় মেধা তালিকা তৈরি করা হয়।
৬।    প্রতিটি শ্রেণিতে মেধা তালিকায় শুধুমাত্র ১ম স্থান অধিকারীকে বিনা বেতনে পড়ার সুযোগ দেয়া হয়।
৭।    চূড়ান্ত ফলাফল বা বাৎসরিক পরীক্ষায় প্রতি বিষয়ে কৃতকার্য না হলে পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেয়া হয় না।
৮।    শ্রেণিভিত্তিক পাসের নম্বর হচ্ছে ষষ্ঠ থেকে নবম ৪০%
৯।    কোন পরীক্ষা নির্ধারিত সময়ে না দিতে পারলে উপযুক্ত কারণ দেখিয়ে শ্রেণিশিক্ষকের মাধ্যমে প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে।
১০।    মেয়াদি পরীক্ষার খাতা বিদ্যালয় কর্তৃক সরবরাহ করা হয়।

বেতন ও অন্যান্য ফি

ক) ভর্তি ফি ১৫০ টাকা

খ) মাসিক বেতনঃ ফ্রি।

 
 
 

Copyright © তবকপুর উচ্চ বিদ্যালয়

Design & Developed by : Atomsoft